Skip to main content

আলোচনায় নবাব শেখ ও নোমান এর যাদুর শহর - Bangla Beat

গত কয়েকদিন যাবত সবার মধ্যে অপেক্ষার শেষ ছিলো না তবে গত ১৯ সেপ্টেম্বর সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে নবাবের বহুল আলোচিত গান 'যাদুর শহর'। নবাবের সাথে গানটিতে ছিলেন আরেক কীর্তিমান আর্টিস্ট নোমান আরাফ।

গানটি মুক্তির পরপরই বাংলাদেশের হিপহপ ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গানটিকে অনেকেই হিপহপের কালচার হিসেবে গণ্য করেছেন। গানটি মুক্তি পেয়ে সময়ের সেরা DJ Maruf এর ইউটিউব চ্যানেলে। গানটির BGM করেছেন মীর মারুফ ও নিকোলাস, সাউন্ড ডিজাইন করেছেন মীর মাসুম। গানটির আউটফিট করেছে Urban Vibe আর ভিডিও প্রোডাকশন করেছে DCC.


যাদুর শহর গানটি ইউটিউবে শুনতে নিচের লিংকে ক্লিক করুন

Jadur Shohor By Nobab Sheikh X Noman Araf


নবাব কে এই গানের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি Bangla Beat কে বলেন, এই গানটার পিছনের রহস্য হচ্ছে একটা Bangla গ্যাংস্টার মুভি হবে  যে মুভিতে এক এলাকার সাথে আরেক এলাকার গ্যাঞ্জাম লাগবে। আর তারা যখন গাড়ি ,বাইক নিয়ে বের হবে এই গান বাজাতে  বাজাতে যাবে, এরকম টাইপের কিছু একটা গান রেডি করতে যাওয়া থেকেই মূলত এই গানটা তৈরি করা। গানের প্রথম অংশটা আমরা সুমন ভাইয়ের (Media Bazar)studios থেকে তৈরি করি ,

পরবর্তীতে আমরা যখন কয়েকটা সাইটে গানটা দেই শুনানোর জন্য সে সময়ে তারা এই গানটা কিনে নিতে চেয়েছিলেন। তার পরবর্তীতে আমি গানটা নিয়ে আরো ভাবলাম এবং গানটা কারো better এবং শ্রুতিমধুর করার জন্য ডিজে মারুফ ভাইয়ের সাথে দেখা করি তারপর ভাইয়ের ইন্সট্রাকশন অনুযায়ী আমরা গানটাকে আরো বেটার একটা রূপ ধারণ করে নিজেদের চ্যানেলে আপলোড করি।


নবাব আরো বলেন, ২০০৮ থেকে আমার র‍্যাপ মিউজিকের ক্যারিয়ার শুরু এর মধ্যে ১৩ বছর সময় পার হয়ে গিয়েছে এই কথা মাথায় রেখে এই গানটা সম্পন্ন করা হয়েছে আর সাথে সাথে একটি ইভেন্ট আয়োজন করা হয়েছে যাতে করে আমার এই গান সম্পর্কে জানতে পারে।


এরপরে নবাব বলেন, এই গানটা তৈরি করতে আমার বন্ধু মহল যারা আছে তারা আমাকে যথাযথ সহযোগিতা করেছে আর গানটি sponsored করেছে urban vibe &50Ave আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সহযোগিতা করার জন্য।


Blogger: Jibon Ibn Ali

Comments

Popular posts from this blog

একজন -এ নিজেকে বেশ ভালো ফুটিয়ে তুলেছেন নাসিম শাহ

সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র‍্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা...

আমি গর্বিত আমার উৎসাহ এসেছে নিজের দেশের আমার নিজের শিকড় থেকে - ফকির লাল মিয়া

আমাদের বাংলাদেশের অনেক র‍্যাপার যখন পপুলার হয়ে উঠেন তখন প্রায়ই বলতে শুনা যায় যে আমি এমিনেম এর গান শুনে র‍্যাপ শুরু করেছি কেউ বলে আমি Tupac এর গান শুনে র‍্যাপ শুরু করেছি অধিকাংশ আর্টিস্ট-ই এই রকম উদাহরণ দেন। তারা বলেন আমরা বিদেশি র‍্যাপারদের গান শুনে র‍্যাপ শিখেছি কিন্তু স্রুতের উল্টো দিকে যে যায় সেই তো মহা নায়ক বা কিংবদন্তি আর এমন-ই এক কিংবদন্তি র‍্যাপার লাখো মানুষের হৃদয়ের ভালোবাসার নাম ফকির লাল মিয়া সম্প্রতি একটি ফেইসবুক স্ট্যাটাসে লেখেন "আঙ্গুর" গানের পিছনের কথা বলেন আমি এই গানটি লিখেছি বিখ্যাত লেখক মানিক বন্দোপাধ্যায়ের একটি কবিতা থেকে যার নাম ছিলো "ঝড়ের পড়ে" তিনি আরো বলেন, আমি মূলত এই মানুষটার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে র‍্যাপ শুরু করেছি। আমাদের দেশের র‍্যাপার'রা বুক ফুলিয়ে বলেন তাদের উৎসাহ এসেছে বিদেশি র‍্যাপারদের দেখে, সেখানে? আমি গর্বিত আমার উৎসাহ এসেছে আমার নিজের দেশের নিজের শিকড় থেকে Blogger: Jibon Ibn Ali © Bangla Beat 2018-21

বিডি হিপহপে পার্থ অঘোষিত কিং - Bangla Beat

দীর্ঘ এক বছর পরে পার্থ ভাই ফিরেছেন তার নতুন গান আন্ডারগ্রাউন্ড নিয়ে। প্রায় এক বছর আগে দিয়েছিলেন সিলেটি স্ট্রোম গান এর পরে আর দেখা যায় নি সিলেটের এই ভাইজান কে। বুঝাই যাচ্ছিলো যে যখন আসবেন তখন ভালো কিছু নিয়েই আসবেন আর তাই হলো নিজে তো এসেছেন সাথে অভিষেক করিয়েছেন জাকির কেও। হ্যা ঠিক পড়েছেন জাকির নামে একজন নতুন উদীয়মান র‍্যাপার কে নিয়েছেন তার গানে। পার্থ ভাই এই গানে অনেক কিছু বলেছেন তার সাথে কি কি হয়েছে সেটা খুব সুন্দর ভাবেই তুলে ধরেছেন নতুন নতুন র‍্যাপারদের সর্তক করে বলেন, তোমরা যেগুলো ২০২১-২২ এ করছো সেটা আমি ১৬-১৭ তে শেষ করে দিয়েছি। পার্থ ভাই আরো বলেন, ভিউজ কোনো বিষয় না মানুষের ভালোবাসাটাই আসল বিষয় আর নিজেকে এই গানে তিনি বিডি হিপহপের অঘোষিত কিং দাবি করেছেন। তার গানে আরো বলেন, কেউ একজন কে আমি সাপোর্ট দিয়েছিলাম বলে আজ হিপহপ করছে কিন্তু এখন সে ভাড়া করে গাড়ি এনে আমাকেই ডিস করে বেড়ায়, আর এই ধরনের মানুষকে দেখলে সাপ লজ্জা পায় বলে জানান পার্থ ভাই। অন্য দিকে জাকির বলেন আমি ৪ বছর আগে প্যারিস এসেছি অনেক স্ট্রাগল করেছি তাই আজ আমার একেক ফুটা ঘামের মূল্য হাজার ইউরো। সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে অ...