সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে।
এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না।
একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi
সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা যারা শ্রোতা রয়েছেন সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে করে সামনে আরো ভালো গান উপহার দিতে পারি
আমাদের বাংলাদেশের অনেক র্যাপার যখন পপুলার হয়ে উঠেন তখন প্রায়ই বলতে শুনা যায় যে আমি এমিনেম এর গান শুনে র্যাপ শুরু করেছি কেউ বলে আমি Tupac এর গান শুনে র্যাপ শুরু করেছি অধিকাংশ আর্টিস্ট-ই এই রকম উদাহরণ দেন। তারা বলেন আমরা বিদেশি র্যাপারদের গান শুনে র্যাপ শিখেছি কিন্তু স্রুতের উল্টো দিকে যে যায় সেই তো মহা নায়ক বা কিংবদন্তি আর এমন-ই এক কিংবদন্তি র্যাপার লাখো মানুষের হৃদয়ের ভালোবাসার নাম ফকির লাল মিয়া সম্প্রতি একটি ফেইসবুক স্ট্যাটাসে লেখেন "আঙ্গুর" গানের পিছনের কথা বলেন আমি এই গানটি লিখেছি বিখ্যাত লেখক মানিক বন্দোপাধ্যায়ের একটি কবিতা থেকে যার নাম ছিলো "ঝড়ের পড়ে" তিনি আরো বলেন, আমি মূলত এই মানুষটার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে র্যাপ শুরু করেছি। আমাদের দেশের র্যাপার'রা বুক ফুলিয়ে বলেন তাদের উৎসাহ এসেছে বিদেশি র্যাপারদের দেখে, সেখানে? আমি গর্বিত আমার উৎসাহ এসেছে আমার নিজের দেশের নিজের শিকড় থেকে Blogger: Jibon Ibn Ali © Bangla Beat 2018-21

Comments
Post a Comment