Skip to main content

এবার 'O Yea Bangladesh' কে অশ্রাব্য ভাষায় গালাগালি করে সমালোচিত Saif khan এবং Golam Rabby

গত কাল ১১-ই অক্টোবর প্রকাশিত বাংলা হিপহপের এক Exposed Rapper "গোলাম রাব্বির" অনলাইন প্রতারণা ও মিথ্যাচার জনসম্মুখে আসলে ক্ষেপে যান সে সহ তাকে পিছন থেকে ইন্দন দেয়া তার বন্ধু সাইফ খান। সাইফই যে সব নাটের গুরু এ সংবাদ ইতোমধ্যে টিম বাংলা বিটের কাছে এসেছে তারই নিকট বন্ধুর থেকে। তিনি নাম গোপন করার অনুরুধ জানিয়ে বলেছেন, "সাইফই সব করিয়েছে, আর যেটা করছে সেটা একদমই ঠিক হইনি"। 

আর তা নিশ্চিত করা যায় গতকাল সাইফের দেয়া এক ফেইসবুক পোস্টে হুমকি ধামকি দেয়ার মাধ্যমে। তার পোস্টটি অশ্রবণীয় হওয়ায় আমরা দিতে পারছি না। 'O yea Bangladesh' কে পাতি ইউটিউবার সহ, খান হেলাল বানিয়ে ছেড়ে দিবেন এমন হাস্যকর কথাবার্তা ছিল সে পোস্টে। এমনকি আমাদের মতো এমন নিউজ পোর্টাল তার পকেটে ২-৪ টা সবসময়ই থাকে বলে দাবি করে। এক কমেন্টে সাইফ বলে "O Yea Bangladesh" হিপহপ তোমার জন্য নয় তুমি গিয়ে হিরো আলমের ইন্টারভিউ নাও"। 




বোঝাই যাচ্ছে সাইফ মানুষকে হিপহপ থেকে দূরে সড়িয়ে দেয়ার চেষ্টা করছে, যাতে করে নতুন কেউ বাংলা হিপহপে না আসে এবং দূরে সরে যায়। খবর নিয়ে জানা যায় সাইফ খানের শিক্ষাগত যোগ্যতা, ভিউস বা সাবস্ক্রাইবার কোনটাই হিরো আলমের থেকে বেশি না।

 কয়েকজন র‍্যাপারের সাথে কথা বলে যা জানা যায়, সাইফ একজন হিংসুটে প্রকৃতির মানুষ। সে কখনোই অন্য র‍্যাপারদের ভাল দেখতে পারে না বরং সুযোগ পেলেই তাদের অনেক দিক থেকে ক্ষতি করেছেন। 


ইতিমধ্যে গতকাল ব্লগের সাবজেক্ট  "Exposed Golam Rabby" আজকে একটি ফেইসবুক লাইভ করে যেখানে সেও "O yea Bangladesh" কে অশ্রাব্য ভাষায় গালাগালি করে যা আমাদের নিউজে যুক্ত করার যোগ্য না। এক পর্যায়ে গোলাম রাব্বি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমাদেরকে সহ "O yea Bangladesh" এর বাবা-মা কে পর্যন্ত গালাগালি করতে ছাড়েনি। এ নিয়ে অনেক মহল জানান, কারো বাবা-মা তুলে পাবলিক প্লাটফর্মে সামান্য মিউজিকাল বিষয় নিয়ে গালাগালি করা এটা কখনো ভাল আর্টিস্ট বা ভাল পরিবারের সন্তানদের কাজ হতে পারে না।

তবে এ বিষয়ে "O yea Bangladesh" থেকে এখন পর্যন্ত কিছু শুনা যায়নি। 


এখন বাংলা বিট দেখতে চায় সাইফ খানের কোন পকেটে নিউজ পোর্টালগুলো আছে। বাংলা বিটের ব্লগার জীবন বলেন, "আমরা সাফল্যের সাথে ব্লগ লিখে আসছি ২০১৮ সাল থেকে। অনেক লিজেন্ডারি র‍্যাপারের আর্টিকেল লিখেছি কিন্তু আমাদের এই পথচলায় সাইফ আর রাব্বির মত বেয়াদব কোনদিনও চোখে পড়ে নি। 

যে আর্টিস্টরা মিউজিকের জন্য কারো বাবা-মাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে, তারা কেমন আর্টিস্ট আর কেমন পরিবারের সন্তান এটা বাংলা বিটের পাঠকদের কাছেই প্রশ্ন রইল।

Comments

Popular posts from this blog

একজন -এ নিজেকে বেশ ভালো ফুটিয়ে তুলেছেন নাসিম শাহ

সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র‍্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা...

আমি গর্বিত আমার উৎসাহ এসেছে নিজের দেশের আমার নিজের শিকড় থেকে - ফকির লাল মিয়া

আমাদের বাংলাদেশের অনেক র‍্যাপার যখন পপুলার হয়ে উঠেন তখন প্রায়ই বলতে শুনা যায় যে আমি এমিনেম এর গান শুনে র‍্যাপ শুরু করেছি কেউ বলে আমি Tupac এর গান শুনে র‍্যাপ শুরু করেছি অধিকাংশ আর্টিস্ট-ই এই রকম উদাহরণ দেন। তারা বলেন আমরা বিদেশি র‍্যাপারদের গান শুনে র‍্যাপ শিখেছি কিন্তু স্রুতের উল্টো দিকে যে যায় সেই তো মহা নায়ক বা কিংবদন্তি আর এমন-ই এক কিংবদন্তি র‍্যাপার লাখো মানুষের হৃদয়ের ভালোবাসার নাম ফকির লাল মিয়া সম্প্রতি একটি ফেইসবুক স্ট্যাটাসে লেখেন "আঙ্গুর" গানের পিছনের কথা বলেন আমি এই গানটি লিখেছি বিখ্যাত লেখক মানিক বন্দোপাধ্যায়ের একটি কবিতা থেকে যার নাম ছিলো "ঝড়ের পড়ে" তিনি আরো বলেন, আমি মূলত এই মানুষটার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে র‍্যাপ শুরু করেছি। আমাদের দেশের র‍্যাপার'রা বুক ফুলিয়ে বলেন তাদের উৎসাহ এসেছে বিদেশি র‍্যাপারদের দেখে, সেখানে? আমি গর্বিত আমার উৎসাহ এসেছে আমার নিজের দেশের নিজের শিকড় থেকে Blogger: Jibon Ibn Ali © Bangla Beat 2018-21

বিডি হিপহপে পার্থ অঘোষিত কিং - Bangla Beat

দীর্ঘ এক বছর পরে পার্থ ভাই ফিরেছেন তার নতুন গান আন্ডারগ্রাউন্ড নিয়ে। প্রায় এক বছর আগে দিয়েছিলেন সিলেটি স্ট্রোম গান এর পরে আর দেখা যায় নি সিলেটের এই ভাইজান কে। বুঝাই যাচ্ছিলো যে যখন আসবেন তখন ভালো কিছু নিয়েই আসবেন আর তাই হলো নিজে তো এসেছেন সাথে অভিষেক করিয়েছেন জাকির কেও। হ্যা ঠিক পড়েছেন জাকির নামে একজন নতুন উদীয়মান র‍্যাপার কে নিয়েছেন তার গানে। পার্থ ভাই এই গানে অনেক কিছু বলেছেন তার সাথে কি কি হয়েছে সেটা খুব সুন্দর ভাবেই তুলে ধরেছেন নতুন নতুন র‍্যাপারদের সর্তক করে বলেন, তোমরা যেগুলো ২০২১-২২ এ করছো সেটা আমি ১৬-১৭ তে শেষ করে দিয়েছি। পার্থ ভাই আরো বলেন, ভিউজ কোনো বিষয় না মানুষের ভালোবাসাটাই আসল বিষয় আর নিজেকে এই গানে তিনি বিডি হিপহপের অঘোষিত কিং দাবি করেছেন। তার গানে আরো বলেন, কেউ একজন কে আমি সাপোর্ট দিয়েছিলাম বলে আজ হিপহপ করছে কিন্তু এখন সে ভাড়া করে গাড়ি এনে আমাকেই ডিস করে বেড়ায়, আর এই ধরনের মানুষকে দেখলে সাপ লজ্জা পায় বলে জানান পার্থ ভাই। অন্য দিকে জাকির বলেন আমি ৪ বছর আগে প্যারিস এসেছি অনেক স্ট্রাগল করেছি তাই আজ আমার একেক ফুটা ঘামের মূল্য হাজার ইউরো। সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে অ...